শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
১৫০ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি

---মাগুরা প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মুল ফটকের সামনে একটি ওয়াটার প্লান্ট নির্মাণ করা হয়েছে। এ ওয়াটার প্লান্ট থেকে  হাসপাতালে আগত রোগে স্বজনরা  নিয়মিত বিশুদ্ধ পানি সরবরাহ করছেন। সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যায় এই ওয়াটার প্লান্ট থেকে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে মাগুরা সদর হাসপাতালে পানি সংকট ছিল। পানি সংকটের কারণে অনেক মুমূর্ষ রোগীরা  ঠিকমতো পানি পেত না। হাসপাতালে আগত রোগী স্বজনরা বাইরে থেকে পানি কিনে তারপর পান করতেন। হাসপাতালের মধ্যে কোন নলকূপ না থাকার কারণে  দীর্ঘদিন ধরে পানির এই সংকট ছিল। নিয়মিতভাবে রোগী স্বজনরা পানি না পাওয়ার ফলে  বিপাকে ছিল।
পানির এ সংকট সমাধানে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী একটি সংগঠন জাহেদী ফাউন্ডেশন। তাদের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয় হাসপাতালে একটি ওয়াটার প্লান্ট। ওয়াটার প্লান্ট থেকে হাসপাতালে ভর্তি   রোগীরা  বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন।  গত  ১৬ আগস্ট  ওয়াটার প্লান্ট এর উদ্বোধন করেন  মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।উদ্বোধনের পর থেকেই সুশৃংখলভাবে  ওয়াটার প্ল্যান থেকে নিয়মিত পানি সংগ্রহ করছেন রোগীর স্বজনরা।
পানি সংগ্রহ করতে আসা জামিলা খাতুন বলেন, আমার স্বামী অসুস্থ হাসপাতালে ভর্তি। আগে হাসপাতালে পানির সংকট ছিল। আমরা বিশুদ্ধ পানি পেতাম না। বর্তমানে ওয়াটার প্লান্ট থেকে আমরা বিশুদ্ধ পানি সংগ্রহ করছি। সকাল, বিকাল, রাতে আমরা পানি সংগ্রহ করতে পারছি  ।
রোগী স্বজন আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে পানির সংকট প্রকট ছিল। হাসপাতালে আশা রোগীরা নিয়মিত ভাবে পানি সংগ্রহ করতে পারত না কারণ সদর হাসপাতালের মধ্যে কোন নলকূপ টিউবয়েল নেই । পানি প্রয়োজন হলে আমরা বাইরে থেকে কিনে  রোগীকে দিয়ে আসতাম। বর্তমানে হাসপাতালে একটি ওয়াটার প্লান্ট নির্মাণ হয় এখান থেকে আমরা পানি সংগ্রহ করতে পারছি। জন্য যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
পানি নিতে আসা দরিদ্র হাজেরা বেগম বলেন,আগে পানি পেতাম না এখন পানি পাচ্ছি। এই পানি বিশুদ্ধ পরিষ্কার তাই আমি আমিতো ভাবে পানি সংগ্রহ করে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে মাগুরা সদর হাসপাতালে  পানির সংকট ছিল। বিশুদ্ধ পানির অভাবে অনেক রোগী পানি পান করতে পারত না। হাসপাতালে মজুদ থাকা যে পানি আছে সেটা দিয়ে  সামান্য কাজ হয়। কিন্তু বিশুদ্ধ পানির অভাব থাকায় রোগীরা দীর্ঘদিন পানি পান করতে পারত না। হাসপাতালে কোন  নলকূপ টিউবয়েল নাই ।  টিউবয়েল দিলেই সেটি চুরি হয়ে যায়। একাধিকবার হাসপাতালের মধ্যে গভির নলকূপ বসিয়ে দাও কোন কাজ হয়নি। বর্তমানে পানি সংকট দূর করতে স্বেচ্ছাসেবী সংগঠন জাহেদী ফাউন্ডেশন এগিয়ে আসে। তাদের অর্থায়নে হাসপাতালে নির্মিত হয়েছে একটি বিশুদ্ধ ওয়াটার প্লান্ট। এখান থেকে রোগী স্বজনরা নিয়মিতভাবে পানি সংগ্রহ করতে পারবেন। তাই এটি রোগীদের জন্য একটি আশীর্বাদ স্বরুপ।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)