শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
১০৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

---খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো দরকার। তিনি বলেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে একদিকে যেমন জলাবদ্ধতা সৃষ্টি সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু ও ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপ বাড়ছে। এজন্য তিনি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা সহ সুষ্ঠু ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন। তিনি ২৫ আগস্ট মঙ্গলবার সকালে পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে এ-সব কথা বলেন।

তিনি পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং পৌর বাজার সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসী এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

​এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল কাদীর ও মুজাহিদুল ইসলাম।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)