শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
১০২ বার পঠিত
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ

--- পাইকগাছায় মহাবতার শ্রীকৃষ্ণের আর্ভিভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে নুনিয়াপাড়ায় নৌকা বাইচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৪ দিন ব্যাপি উৎসব সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে সোলাদানার নুনিয়াপাড়াস্থ বদ্ধ নদীতে গ্রাম বাংলার ঐতিহ্য এ বাইচ অনুষ্ঠিত হয়। বাইচ শেষে পুরস্কার বিতরণী সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ নৌকার টিম লিডারের হাতে পুরস্কার স্বরুপ নগদ টাকা তুলে দেন। আয়োজক কমিটির সভাপতি রাজিব মন্ডলের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন সোলাদানা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ পিযুষ কান্তি মন্ডল, থানার এসআই সঞ্জয় কুমার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক পৌর কাউন্সিল এসএম তৈয়েবুর রহমান। মনিশংকর সরদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন দুনিয়াপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধির মন্ডল, বিএনপি নেতা আমিনুর রহমান, এ্যাডঃ রেজাউল গাজী, ফয়সাল রাশেদ সানি,ইসরাফিল মোড়ল,ইউপি সদস্য শেখর ঢালী সহ আয়োজক কমিটির সাধারন সম্পাদক ধীরাজ মন্ডল, রামপ্রসাদ সরদার, রথীন সরদার,দেবপ্রসাদ শিকারী,নির্মল মন্ডল, তন্ময় সানা,তাপস মন্ডল, সুফল বাছাড়, বিপিন্দ্র নাথ,বিশ্বজিৎ মন্ডল, দেবজ্যোতি মন্ডল নিউটন, সজীব মন্ডল, রবীন্দ্রনাথ, জয়ন্ত, গৌতম ওনৌকা বাইচের পুরস্কার দাতা আক্তার সরদার, কিশোর মন্ডল, উজ্জ্বল ঢালী ও তন্ময় ঢালীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)