শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
৮৬ বার পঠিত
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার

---খুলনার পাইকগাছায় বাসা থেকে ফ্রিজ ও বক্স খাট চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কহিনুর বেগম (৪৫) এবং আসাদুল ইসলাম (২১)।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী শাহানা সুলতানার খালাতো ভাই ও মানবাধিকারকর্মী আমিনুর ইসলাম অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করার সময় পৌর সদরের বিদ্যুৎ পাওয়ার গ্রিড সংলগ্ন তার বাসার চাবি বাদীর কাছে রেখে যান। এই সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি বক্স খাট, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

​পরবর্তীতে চুরি হওয়া মালামাল আসামিদের কাছে রয়েছে বলে নিশ্চিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন বাদী। এরই প্রেক্ষিতে শাহানা সুলতানা বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কহিনুর বেগম ও আসাদুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে চোরাইকৃত ফ্রিজ ও বক্স খাট উদ্ধার করা হয়।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃপাসিন্দু মৃধা জানান, উদ্ধারকৃত চোরাই মালামাল জব্দ করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল কবির জানান, অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২ পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)