বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
খুলনার পাইকগাছায় বাসা থেকে ফ্রিজ ও বক্স খাট চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কহিনুর বেগম (৪৫) এবং আসাদুল ইসলাম (২১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী শাহানা সুলতানার খালাতো ভাই ও মানবাধিকারকর্মী আমিনুর ইসলাম অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করার সময় পৌর সদরের বিদ্যুৎ পাওয়ার গ্রিড সংলগ্ন তার বাসার চাবি বাদীর কাছে রেখে যান। এই সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি বক্স খাট, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে চুরি হওয়া মালামাল আসামিদের কাছে রয়েছে বলে নিশ্চিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন বাদী। এরই প্রেক্ষিতে শাহানা সুলতানা বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কহিনুর বেগম ও আসাদুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে চোরাইকৃত ফ্রিজ ও বক্স খাট উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃপাসিন্দু মৃধা জানান, উদ্ধারকৃত চোরাই মালামাল জব্দ করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল কবির জানান, অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় 