শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
২৬ বার পঠিত
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

---পাইকগাছা প্রতিনিধি ঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর রোববার বিকালে কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার,
নূর-ই-রওশন, গোলাম মোস্তফা ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস। বক্তব্য রাখেন হিসাব রক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম, আব্দুল আজিজ ও আহসান হাবিব। অনুষ্ঠানে কেন্দ্রের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য একেএম শফিকুল আলম রুবেল ২০১৬ সাল থেকে লোনাপানি কেন্দ্রে কর্মরত ছিলেন। তাকে ইনস্টিটিউটের ময়মনসিংহ স্বাদুপানি কেন্দ্রে বদলি করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্র প্রধান ড. আজহার আলী বলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল দীর্ঘ ১০ বছরের ও বেশি সময় অত্র কেন্দ্রে কর্মরত ছিলেন। কেন্দ্রের গবেষণা কার্যক্রমে তার অনেক অবদান রয়েছে। এখানকার অভিজ্ঞতা পরবর্তী কর্মস্থলের কাজকে সহজ এবং সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি বিদায়ী এ বিজ্ঞানীর কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)