শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে
প্রথম পাতা » আঞ্চলিক » স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে
২৬ বার পঠিত
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে

---পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় উচ্চ আদালতের রায় ও নির্দেশনা উপেক্ষা করে ইজারা দেওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ইজারা বাতিল করে প্রয়োজনে প্রকৃত ওয়ারেশদের নামে ডিসিআর প্রদানের দাবিতে এলাকাবাসির মানববন্ধন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।

এদিকে ভিপি লীজ ১৬৭/৭৭-৭৮ কেসে এসএ ৫৩ খতিয়ানের ৭৫ দাগ থেকে দেওয়া সকল ডিসিআর স্থগিত চেয়ে খুলনা জেলা প্রশাসক(ডিসি)র কাছে আবেদন করেছে ভুক্তভোগী ওয়ারেশদের পক্ষে অমিত ঘোষ।

জানা গেছে, খুলানা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারঃ সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সুপারিশে ৫ অক্টোবর আবেদনটি করা হয়। অমিত ঘোষের অভিযোগ অর়পিত প্রত্যাপণ আইনে সাব জজ আদালতের ১১১৪৮/১২ মামলায় রায় ও ডিক্রি থাকা স্বত্তেও ডিসিআর দেওয়া হয়। উপজেলা ভূমি অফিস থেকে ভিপি উল্লেখ করে প্রায় ৫ শতক জমি ৭ জনের অধিক ব্যক্তির নামে পজেশন ডিসিআর প্রদান করেন। গদাইপুরের গোপালপুর মৌজায় মেইন সড়কস্থ ঘোষ পরিবারের দখলীয় গুরুত্বপুর্ণ এ জমি ইজারার প্রতিবাদে ইতোমধ্যে নতূন বাজার বাইপাস সড়কে ভুক্তভোগী পরিবার ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগের দুই একদিন পর ইজারার স্বপক্ষে বহিরাগত ৯/১০ ব্যক্তি মানববন্ধনের নামে জমির মালিকদের এক ওয়ারেশ সৌগত ঘোষ সোহাগের নামে নিষিদ্ধ আ’লীগের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করে মিথ্যাচার করেছেন। এ বিষয় স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই না করে ভূমি দালালদের সহযোগিতায় বহিরাগতদের নামে নতূন করে ইজারা দিয়ে হিন্দু সম্প্রদায় মানুষের মধ্যে উচ্ছেদ আতঙ্ক সৃষ্টি করেছেন। তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। সংশ্লিদের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত ডাঃ আব্দুল মজিদ জানান,জমির মালিকদের ওয়ারেশ কৌশিক ঘোষ দিংরা মূলত জাতীয়বাদী ঘরানার মানুষ। তিনি আরোও বলেন, তারা বিএনপিকে নানা ভাবে সহযোগিতা করেছে এর নজির রয়েছে। কজেই এখন তাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে কোন ভাবেই হয়রানী করা যাবেনা বলে তিনি মন্তব্য করেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার

আর্কাইভ