শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » খেলা » নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
প্রথম পাতা » খেলা » নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
৬ বার পঠিত
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

---নড়াইল প্রতিনিধি; নড়াইলে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল’ জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও চারা বিতরণ করা হয়েছে। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় রিসোর্ট চত্বরে পুরস্কার বিতরণ ও বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হানিফ।

বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক অনুপম হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক এ কে এম শহীদুল আলম, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদসহ অনেকে।

আয়োজকরা জানান, গত দুইদিনব্যাপী (১৬ ও ১৭ অক্টোবর) অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান গলফাররা অংশগ্রহণ করে।  প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ১২ হাজার গাছের রোপণ ও বিতরণ করা হবে এবং আগামী এক বছরের মধ্যে ১৩ হাজার গাছ রোপণ ও বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।





খেলা এর আরও খবর

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আর্কাইভ