শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

---পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি; বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী মেীজার মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক ‍১দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

  ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী মৌজাতে প্রজেক্টের মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে পরিবারের আয় বৃদ্ধি করতে ১৮ জন নারী-পুরুষকে নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভেটেরিনারি সার্জন) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোছা: হোসনেয়ারা খাতুন, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

বিশেষ অতিথি বলেন, ফেইথ ইন এ্যাকশন পরিবারের বাড়তি আয় করার জন্য হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে বাড়িতে হাঁস-মুরগি পালন করে পরিবারে বাড়তি আয় করা সম্ভব।

প্রধান অতিথি বলেন, “হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রহণ করে বাড়তি আয়ের পাশাপাশি পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। হাঁস-মুরগি টিকা না দিলে রোগে আক্রান্ত হওয়ার হার বেশি হয়। সেজন্য প্রতিশেষধক হিসেবে রোগের টিকা দিলে রোগ কম হয় এবং লাভবান হওয়া যায়। এসব টিকা বাড়িতে নিজেরা চেস্টা করে দেওয়া যায়।“





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আর্কাইভ