শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাত্তার ও সম্পাদক অনাদি নির্বাচিত হয়েছেন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাত্তার ও সম্পাদক অনাদি নির্বাচিত হয়েছেন
২৬ বার পঠিত
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাত্তার ও সম্পাদক অনাদি নির্বাচিত হয়েছেন

---পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি সম্পাদক সহ বিএনপি প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। ২৯ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭৪ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ৩ প্রার্থীর মধ্যে ৪৬ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপি নেতা এডভোকেট জিএম আব্দুস সাত্তার। এনিয়ে এপর্যন্ত তিনি ৮ বার সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতের আব্দুল মজিদ গাজী ২৬ এবং সিপিবির প্রশান্ত কুমার মন্ডল এক ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে বেলাল উদ্দিন এবং  ৪৩ ভোট পেয়ে আব্দুল মালেক নির্বাচিত হয়েছেন। নিকটতম আমিনুল ইসলাম ৩১ এবং জিএম আমজাদ হোসেন ১৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপির এডভোকেট অনাদি কৃষ্ণ মন্ডল ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতের বর্তমান সম্পাদক জিএম আক্কাছ আলি পেয়েছেন ৩৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে কাজী সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী একরামুল হক বিশ্বাস পেয়েছেন ৩১ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪৬ ভোট পেয়ে সাইদুর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ২৬ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে ৪০ ভোট পেয়ে রাশনা শারমিন আঁখি নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী রেহানা পারভীন পেয়েছেন ৩১ ভোট। সদস্য পদে ৫২ ভোট সরদার সুবেহ সাদিক, ৪৭ ভোট পেয়ে মোহাতাছিম বিল্লাহ এবং ৪৩ ভোট পেয়ে সাইফুদ্দিন সুমন নির্বাচিত হয়েছেন। এম আশিক আহমেদ পেয়েছেন ৩৭ ভোট। এর আগে এটিএম নাদিরুজ্জামান নাদির বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট কিশোরী মোহন মন্ডল। কমিশনার ছিলেন এডভোকেট উত্তম কুমার সানা ও শরিফা খাতুন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

আর্কাইভ