শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক জিন্নাতুন্নেছা পান্নার অবসর গ্রহণ
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক জিন্নাতুন্নেছা পান্নার অবসর গ্রহণ
৬২২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক জিন্নাতুন্নেছা পান্নার অবসর গ্রহণ

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না অবসর গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বিদ্যালয়ের সকলের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, জিন্নাতুন্নেছা পাইকগাছা পৌর সদরের বাতিখালী গ্রামের কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক জিএম আব্দুস সাত্তারের স্ত্রী। তিনি ১৯৫৮ সালে নড়াইল জেলার লোহাগড়া থানার চরকোটাকলি (দীঘলিয়া) গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মৃত আব্দুল ওয়াদুদ শেখ। তিনি ১৯৭৫ সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৭ সালে খুলনা এমএম সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে তিনি ট্রেড শিক্ষক হিসাবে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৮৮ সাল থেকে সহকারী শিক্ষক হিসাবে দীর্ঘ ৩৬ বছর অত্র বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে জিন্নাতুন্নেছার দুই ছেলে ইসতিহাক আহমেদ শিপলু ও আসিফ ইকবাল সজীব দু’জনই প্রকৌশলী। জিন্নাতুন্নেছার বিদায়ী প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া ইসলাম চাঁদনী জানান, ম্যাডাম আমাদের জন্য একজন ভাল অভিভাবক ছিলেন। তিনি সব সময় মায়ের ভূমিকায় øেহ ও মমতা দিয়ে শিক্ষকের দায়িত্ব পালন করতেন। সর্বশেষ বিদায়ী প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি জানান, আমি দীর্ঘ সময় জিন্নাতুন্নেছার সাথে চাকুরি করেছি। তিনি বিদ্যালয়ের ভাল মানের একজন শিক্ষক ছিলেন। শিক্ষকের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জন্য ভাল একজন অভিভাবকও ছিলেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার

আর্কাইভ