সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশহিসাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের সভাপতি ও রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মজিদ, রণজিৎ দাশ, ফারুক হোসেন, পলাশ দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সামাদ মোড়ল, সহকারী শিক্ষক মোস্তফা গোলদার, শিক্ষার্থী আল-কাদির ও ঐশি রহমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড প্রদর্শন করেন।






পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা 