শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

SW News24
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » সাতক্ষীরা লাবসার খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, ভালো নেই রবীন্দ্রনাথ ভবন
প্রথম পাতা » শিক্ষা » সাতক্ষীরা লাবসার খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, ভালো নেই রবীন্দ্রনাথ ভবন
৬৭২ বার পঠিত
বুধবার ● ৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরা লাবসার খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, ভালো নেই রবীন্দ্রনাথ ভবন

---

ইমন হোসেন, (বিনেরপোতা) সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে অবস্থিত খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে দুটি ভবন ৷ ভবন দুটির নামকরণ করা হয় রবীন্দ্রনাথ ভবন ও কাজী নজরুল ভবন ৷ তবে ভালো নেই রবীন্দ্রনাথ ভবন যার অবস্থা খুবই বিপদ জনক ৷ রবীন্দ্রনাথ ভবনটি নির্মান করা হয় ১৯৯৪ সালে, কিন্তু বর্তমানে রবীন্দ্রনাথ ভবনের ছাদের প্লাস্টার খসে খসে পড়েছে, এবং দেয়াল ও ভেঙে পড়ছে। যেখানে প্রাথমিক শিক্ষা দান করা হয় সেই ভবনটি যদি এমন বেহাল দশা হয় তাহলে সেখানে পাঠদান ব্যাহত হওয়াই স্বাভাবিক।

বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে রয়েছেন ৭ জন শিক্ষক এবং ২১৪ জন শিক্ষার্থী ৷ কিন্তু নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। এছাড়া রবীন্দ্রনাথ ভবনের পিলার, দেয়াল ও ছাদ খসে পড়ছে যে কারনে ভয়ে অনেক আগেই শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ ৷ এজন্য এখন রবীন্দ্রনাথের ক্লাস চলছে কাজী নজরুলের ২টি কক্ষে এবং বারান্দায়। উক্ত স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র জুবায়ের হোসেন (লাবিব) বলেন , আমরা বৃষ্টি হলে বারান্দায় বসে ঠিকমত ক্লাস করতে পারছি না ৷ এই বিষয়ে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা সরকার জানান, ভবন ধসের ভয়ে আমরা অনেক আগেই ঝুঁকিপূর্ণ রবীন্দ্রনাথ ভবনে ক্লাস নেওয়া বন্ধ করেছি। তবে, ঝুঁকির মধ্যেও রবীন্দ্রনাথ ভবনের একটি কক্ষ শিক্ষকদের বসার জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়া তিনি এ ব্যাপারে নতুন ভবন নির্মাণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ৷





শিক্ষা এর আরও খবর

মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

আর্কাইভ