বুধবার ● ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেসক্লাব পাইকগাছার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
প্রেসক্লাব পাইকগাছার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
swnews
কেঁক কাটা, আলোচনা সভা ও স্মরণিকা উপকূল এর মোড়ক উন্মোচনের মধ্যদিয়ে প্রেসক্লাব পাইকগাছার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। ১৪ আগস্ট সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেঁক কাটেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও সিজেএফবি’র সাধারণ সম্পাদক আজাদ হোসেন, এস ডব্লিউ নিউজ এর নির্বাহী সম্পাদক এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, সিজেএফবি’র সহ-সভাপতি আফরা নাজলীন। প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, সাংবাদিক গাজী মোঃ আব্দুল আলীম, মিজানুর রহমান মিজান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিজেএফবি’র সদস্য স ম নজরুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, আবুল হাশেম, শিক্ষক দিপক মন্ডল, জয়ন্ত কুমার মন্ডল প্রমুখ।






হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সংসদে রাষ্ট্রপতি
প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণসংবর্ধনা মঞ্চে উঠলেন তারেক রহমান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশ ; নিহত ৬, আহত দুই শতাধিক
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ২০, আহত ১৭১
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন, রোহিঙ্গা সহায়তা হ্রাসে উদ্বেগ প্রকাশ
দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান 