শুক্রবার ● ১১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি
কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরে দুর্বৃত্তরা একটি মাছের ঘেরে বৃহস্পতিবার রাতে গ্যাস ট্যাবলেট দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করেছে। ক্ষতিগ্রস্থ ঘের ব্যবসায়ী মরামাছ নিয়ে কেশবপুর থানায় নিয়ে আসেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার মধ্যকুল গ্রামের মৃত সলেমান মোড়লের পূত্র নাছিম উদ্দীন নছিম মধ্যকুলের সাখের কুড়ে ৪ বছর পূর্বে ৮ বিঘা জমি হারি নিয়ে ঘের নির্মাণ করে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। শুক্রবার ভোরে নছিম উদ্দিন যেয়ে দেখে ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। এতে ঘেরের বিভিন্ন প্রজাতির ৭০/৮০ মন মাছ যার আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, ঘেরের মাছ মরে যাওয়ায় উদ্যোমী যুবক নছিম উদ্দেনের স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেছে। এ ক্ষতি তার পক্ষে আর পুষিয়ে উঠা সম্ভব নয়। গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় ঘের মালিক নাছিম উদ্দীন নছিম কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন জানান, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। যা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।






পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে 