শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি
৬১৯ বার পঠিত
শুক্রবার ● ১১ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি

---

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুরে দুর্বৃত্তরা একটি মাছের ঘেরে বৃহস্পতিবার রাতে গ্যাস ট্যাবলেট দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করেছে। ক্ষতিগ্রস্থ ঘের ব্যবসায়ী মরামাছ নিয়ে কেশবপুর থানায় নিয়ে আসেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার মধ্যকুল গ্রামের মৃত সলেমান মোড়লের পূত্র নাছিম উদ্দীন নছিম মধ্যকুলের সাখের কুড়ে ৪ বছর পূর্বে  ৮ বিঘা জমি হারি নিয়ে ঘের নির্মাণ করে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। শুক্রবার ভোরে নছিম উদ্দিন যেয়ে দেখে ঘেরের মাছ মরে ভেসে উঠেছে। এতে ঘেরের বিভিন্ন প্রজাতির ৭০/৮০ মন মাছ যার আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, ঘেরের মাছ মরে যাওয়ায় উদ্যোমী যুবক নছিম উদ্দেনের স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেছে। এ ক্ষতি তার পক্ষে আর পুষিয়ে উঠা সম্ভব নয়। গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় ঘের মালিক নাছিম উদ্দীন নছিম কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন জানান, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। যা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ