সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » ২০ বছর যাবৎ বেতন-ভাতা না পাওয়ায় কেশবপুরের বগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন
২০ বছর যাবৎ বেতন-ভাতা না পাওয়ায় কেশবপুরের বগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
২০ বছর যাবৎ বেতন-ভাতা না পাওয়ায় যশোর জেলার কেশবপুর উপজেলার বগা আর এন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করছে।
জানাগেছে, কেশবপুর উপজেলার নিভৃত পল্লী বগা-সহ আশেপাশের গ্রামে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে ১৯৯৭ সালে বগা আর এন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টিতে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী লেখা-পড়া করে। শিক্ষক-কর্মচারী রয়েছে ১১ জন। বিদ্যালয়টি ২০০৩ সালে নি¤œ মাধ্যমিক ও ২০১০ সালে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বিকৃতি পায়। বিদ্যালয়টিতে লেখা-পড়ার মান ভাল হওয়ায় প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় যথেষ্ট ভালো ফলাফল হয়। বর্তমানে বিদ্যালয়টির জরাজীর্ণ ভবনে ক্লাশ করা কঠিন হয়ে পড়েছে। ল্যাট্রিন-বাথরুম ও আসবাবপত্রের সংকট দেখা দিয়েছে। বিদ্যালয়ের মাঠটিতে মাটি ভরাট প্রয়োজন। বিষয় গুলির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ-সহ এলাকার সচেতন মহল।
এদিকে দীর্ঘ ২০ বছর যাবৎ বেতন-ভাতা না পাওয়ায় বগা আর এন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করছে।






মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ 