বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন
পাইকগাছায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন
![]()
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪জন ও নৈশ প্রহরী পদে ৭ প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, নারায়ণ চন্দ্র শিকারী, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ। উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক তাৎক্ষনিক প্রশ্নপত্র তৈরী করার মাধ্যমে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।






মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ 