রবিবার ● ১০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে কৃষকলীগ’র বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত
আশাশুনিতে কৃষকলীগ’র বর্ণাঢ্য র্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত
![]()
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে কৃষকলীগ’র নবনির্বাচিত আহবায়ক কমিটির বর্ণাঢ্য র্যালি, পরিচিতি ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দলের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়ে পরিচিতি সভা ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভায় মিলিত হয়। কমিটির আহবায়ক রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটি দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মোতাহারুল হক সজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, তরুনলীগ সভাপতি আলমগীর হোসেন, তাঁতী লীগ সভাপতি সম সেলিম রেজা সেলিম। শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম ও কৃষকলীগের সদস্য সচিব শেখ রহমতুল্লাহ টিপুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কৃষকলীগের যুগ্ম-আহবায়ক বদরুদ্দোজা সানা, জবেদ আলী, সদস্য ফজল মাহমুদ তুহিন, মিনতি রানী সরকার, রফিকুল ইসলাম, আলামিন হোসেন প্রমূখ। সভায় নবনির্বাচিত আহবায়ক কমিটির আনুষ্ঠানিকভাবে পরিচিতি প্রদান, অতিদ্রুত বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন ও মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।






মাগুরায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলার উদ্বোধন
পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন
ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন 