বুধবার ● ৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিপ-১ (২০১৮-১৯) মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওয়াতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এলাকার ৩ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে ২শ জনের প্রত্যেককে নেরিকা জাতের ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ, সেচ ও পরিচর্যা বাবদ নগদ ১ হাজার টাকা এবং ১শ জন কৃষকের প্রত্যেককে উফশী জাতের ৫ কেজি বীজ সেচ বাবদ নগদ ৫শ টাকা ও সমপরিমাণ রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, আওয়ামীলীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, অরুণ কুমার পাল ও মিন্টু রায়।






মাগুরায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলার উদ্বোধন
পাইকগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন
ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন 