শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সুন্দরবন » লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় আতঙ্ক
প্রথম পাতা » সুন্দরবন » লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় আতঙ্ক
৪৯৫ বার পঠিত
মঙ্গলবার ● ১১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, এলাকায় আতঙ্ক

এস ডব্লিউ;---  সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের চুনা নদীর তীরে ৪০ হাত স্থান জুড়ে বাঘের হেঁটে চলার চিহ্ন দেখা গেছে। এতে আট বছর পর লোকালয়ে আবারও বাঘের আতঙ্ক বিরাজ করছে।

বন বিভাগ বলছে, সুন্দরবনে বাঘ বেড়েছে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা হুদা মালী জানান, ২-৩ দিন আগে চুনা নদীর তীরে বাঘের পায়ের চিহ্ন দেখা যায়। চুনা নদীর ওপারে সুন্দরবন। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে আসে। এরপর আবারও সুন্দরবনে ফিরে যায়। এতে ওই এলাকায় বাঘের আতঙ্ক দেখা দিয়েছে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সুন্দরবনের মধ্যে বাঘ রোদ পায় না, সেকারণে শীতকালে বাঘ বেশি বিচরণ করে। রোদ পোহানোর জন্য এক স্থান থেকে অন্য স্থানে চলে আসে। এমনকি সুন্দরবন থেকে লোকালয়েও চলে আসার সম্ভাবনা থাকে। উপকূলীয় জনপদের মধ্যে চুনা নদীর তীরে যে বাঘের পায়ের ছাপ দেখা গেছে সেটি দেখে ধারণা করা হচ্ছে, এটি সপ্তাহ খানেক আগের ঘটনা। বাঘটি নদী পার হয়ে এসে আবার জঙ্গলে চলে গেছে।

তিনি বলেন, এ ঘটনায় উপকূলীয় এলাকার সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিপিআরটি) ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিডি) মাধ্যমে ওই এলাকায় ২৪ ঘণ্টা টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সচেতনমূলক প্রচার চালানো হচ্ছে। সাত থেকে আট বছর পর সাতক্ষীরা উপকূলে বাঘের পায়ের চিহ্ন দেখা গেল। বিভিন্ন সময় জেলে বাওয়ালিদের ওপর বাঘের আক্রমণের ঘটনাও ঘটছে। এতেই ধারণা করা হচ্ছে, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।





সুন্দরবন এর আরও খবর

সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা
সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু
সুন্দরবনে কুমিরের পেটে যাওয়া সুব্রতের ঘরে এল ছেলে সন্তান সুন্দরবনে কুমিরের পেটে যাওয়া সুব্রতের ঘরে এল ছেলে সন্তান
ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা
সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু ৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)