শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খেয়াঘাট নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইজারাদারের সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খেয়াঘাট নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইজারাদারের সংবাদ সম্মেলন
৪১৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় খেয়াঘাট নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইজারাদারের সংবাদ সম্মেলন

--- পাইকগাছার চাঁদখালী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে আন্ত:জেলা বড়দল-চাদঁখালী নামক খেয়াঘাট  নিয়ে পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের  প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইজারাদার হারুন সরদার। মঙ্গলবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি  খুলনা বিভাগীয় কমিশনার কার্যলয়ের পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ তবিবুর রহমান সাক্ষরিত, স্মারক নং- ০৫.৪৪.০০০০.০০৪.০৪.০০৫.২২-৪৮, পত্রে আামকে ১ বছরের মেয়াদি বাংলা ১৪৩১ এর ১ লা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত বড়দল-চাদঁখালী খেয়াঘাটটি ইজারা প্রদান করা হয়। সে অনুযায়ী আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর মহোদয়ের নির্দেশে বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা নায়েব আবু বক্কর সিদ্দিক আমাকে অত্র ঘাটের দখল বুঝিয়ে দেন। সেই থেকে আমি সরকারি নিয়মনীতি মেনে শান্তিপূর্ণভাবে ঘাটের টোল আদায় করে আসছি। এদিকে গত ১৯ ও ২০ এপ্রিল বিভিন্ন আঞ্চলিক ও  জাতীয় পত্র পত্রিকায় আমার ইজারা-নামীয় ঘাটটিতে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে মর্মে প্রকাশিত হয়েছে। যাহা মিথ্যা ও ভিত্তিহীন বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন ইজারাদার হারুন সরদার। তিনি আরো বলেন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় আমার মান-সন্মানহানী সহ ব্যবসায়ীক ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমি  সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে খেয়া ঘাটটি সুষ্ঠভবে পরিচালনা করতে পারে তার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছেন ইজারাদার হারুন সরদার।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)