বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : বীমার মান বাড়তে মাগুরায় গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের সৈয়দ আতর আলীর রোডের খান প্লাজার ৩য় তলায় ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । জীবন বীমা কর্পোরেশন মাগুরা শাখা এ সভার আয়োজন করে । সভায় মাগুরা শাখার ম্যানেজার মো: সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশনের খুলনা রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মো: তৌহিদুর রহমান । বিশেষ অতিথি ছিলেন খুলনা রিজিওনাল অফিসের ম্যানেজার উন্নয়ন মো: আতিয়ার রহমান ও যশোর শাখার ডেপুটি ম্যানেজার ইনচার্জ মন্ডল দীপঙ্কর কুমার । বক্তব্য রাখেন মাগুরা শাখার উন্নয়ন অফিসার মোস্তাফিজুর রহমান মন্নু,মিজানুর রহমা,খন্দকার সিরাজুল ইসলাম,পিন্টু কুমার সাহা ও হিসাব রক্ষক অহিদুজ্জামান। সভায় মাগুরা শাখার উন্নয়ন,অগ্রগতি,গ্রাহক বৃদ্ধি ও বীমার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় । এ সময় জীবন বীমা কর্পোরেশন মাগুরার উন্নয়ন অফিসার,গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন ।






প্রাকৃতিক চাকের মধু বিক্রি করে মৌয়াল বারিকের জীবন জীবিকা
মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির হাট; ক্রেতাদের চাহিদা বড় গরুতে
পাইকগাছায় ঈদের আগে অস্থির মসলার বাজার
চুইঝালের চাহিদার সঙ্গে বেড়েছে দামও
পাইকগাছায় মাংস কাটার কাঠের খাইট্টার চাহিদা বেড়েছে
পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে
২০ মন ওজনের গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
লোডশেডিং ও তীব্র গরমে বেড়েছে সবজির দাম
মাগুরায় শেষ মুহূর্তে ঈদ বাজার জমজমাট
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে গ্রামের দর্জি দোকানে 