রবিবার ● ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা
আশাশুনিতে কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা
আশাশুনি : আশাশুনিতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের উপর আলোচনা ও বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার নব গঠিত কার্যকরি কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আশাশুনি উপজেলা কৃষকলীগ’র নবগঠিত সভাপতি এন.এম.বি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিপংকর বাছাড় দিপু, আশাশুনি নাগরিক কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এম সাহেব আলি। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এস.এম বদরুদ্দোজা, উপদেষ্টা মাইদুল ইসলাম বাবলু, আলাউদ্দিন লাকী, সমরেশ চন্দ্র মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যাদন করেন অতিথিবৃন্দ।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 