শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৬০৬ বার পঠিত
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য ‘দুর্যোগকালীন পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার--- দুপুরে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল দুর্যোগপ্রবণ এলাকা। এই উপকূলীয় এলাকার মানুষদের সবসময় প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হয়। দুর্যোগকালীন আগাম ব্যবস্থাবপনার বিষয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। দুর্যোগের পূর্বাভাস এখন অনেক আগে পাওয়া যায়। দেশের উন্নত ও কার্যকরী দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির ফলে এখন যে কোন প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদহানি বহুলাংশে কমেছে। কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের বিপদের সময় কাজে লাগানোর জন্য অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানান সিটি মেয়র।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সহসভাপতি জোবায়ের আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিটের সহসভাপতি হালিমা ইসলাম, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সিটি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সিপিপি এর উপপরিচালক আব্দুল লতিফ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোঃ শাহজাহান বক্তৃতা করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)