শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
৬৪৫ বার পঠিত
মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

---পাইকগাছায় শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। আগামী ১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এনিয়ে উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত  রয়েছেন কারিগররা।

এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। এর মধ্যে পৌরসভা ৬, হরিঢালী ১৯, কপিলমুনি ১৯, লতা ১৬, দেলুটি ১৭, সোলাদানা ১১, লস্কর ১৬, গদাইপুর ৫, রাড়ুলী ২১, চাদখালী ১২ ও গড়ুইখালী ইউনিয়ানে ১২টি মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমা তৈরির মাটির কাজ।তার কয়েক দিন পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, এ বছর উপজেলার ১৫৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে নিরজ্ঞনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)