মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
পাইকগাছায় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
পাইকগাছায় শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। আগামী ১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এনিয়ে উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন কারিগররা।
এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। এর মধ্যে পৌরসভা ৬, হরিঢালী ১৯, কপিলমুনি ১৯, লতা ১৬, দেলুটি ১৭, সোলাদানা ১১, লস্কর ১৬, গদাইপুর ৫, রাড়ুলী ২১, চাদখালী ১২ ও গড়ুইখালী ইউনিয়ানে ১২টি মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমা তৈরির মাটির কাজ।তার কয়েক দিন পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস জানান, এ বছর উপজেলার ১৫৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে নিরজ্ঞনের মধ্য দিয়ে পূজা সমাপ্তি হবে।






পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন 