সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
নড়াইলে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকশ টিম। গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোঃ মামুন শেখ (২৮)। সে নড়াইল জেলার সদর উপজেলাধীন ফেদী গ্রামের মোস্ত শেখের ছেলে। গ্রেফতারকৃত মামুন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গ্রেফতারকৃত মামুন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে মর্মে ডিবি পুলিশের নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে রবিবার (২৬ আগস্ট) বিকাল ৪টার দিকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মোঃ আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স এএসআই রাজ্জাক, নাহিদ, কামরুল ও কনস্টেবল আজাদ হুসাইনকে সাথে নিয়ে গ্রেফতারকৃত মামুনের বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে তল্লাশির এক পর্যায়ে মামুনের বাড়ি থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধারকারী অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। ইয়াবা উদ্ধারের পর মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি ও এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, নড়াইল জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অব্যাহত অভিযানের ফলে জেলা প্রায় মাদকশূন্য। কতিপয় মাদক কারবারী সুশীল সমাজের সাথে মিশে এখনও পর্যন্ত এই ঘৃণ্য কর্মকা-ের সাথে জড়িয়ে আছে। এদেরকে দ্রুত চিহ্নিতপূর্বক আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে ২ হাজার টাকা জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 