বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করায় খামারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গদাইপুর গ্রামে গরুর খামারি কাজী শাহীনুর রহমানের খামারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। এ সময় স্থানীয় গরুর খামারি কাজী শাহীনুর রহমানকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনার ফলে দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।
এছাড়া আগামী এক মাসের মধ্যে খামারের পরিবেশগত পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য খামার মালিককে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।






পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার 