বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করায় খামারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গদাইপুর গ্রামে গরুর খামারি কাজী শাহীনুর রহমানের খামারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। এ সময় স্থানীয় গরুর খামারি কাজী শাহীনুর রহমানকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনার ফলে দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার কারণে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।
এছাড়া আগামী এক মাসের মধ্যে খামারের পরিবেশগত পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য খামার মালিককে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 