রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলায় ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে ।
এ উপলক্ষে রবিবার জেলা মহিলা বিষয়ক দপ্তর মাগুরার আয়োজনে জেলা প্রশাসনের ট্রেজারী শাখা মিলনায়তনে মহিলা সমাবেশ,আলোচনা,সম্মাননা ও অনুদানের বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী আকবর । বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা.মুন্সী মো: ছাদুল্লাহ,সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সুফিয়ান ও জাতীয় মহিলা সংস্থার মাগুরা শাখার চেয়ারম্যান নাজমা পারভীন প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা ফাতেমা জহুরা । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা মহিলা পরিষদের চেয়ারম্যান মমতাজ বেগম ও জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম । এবার জেলায় ৫টি ক্যাটাগেরিতে উত্তীর্ণ জয়িতারা হলো অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারি নারী রুকসানা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী নার্গিস পারভিন,সফল জননী নারী দিলরুবা খাতুন,নির্যাতনের বিভীষিকা মুছেফেলে উদ্যমে জীবন শুরু করা নারী হেনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জেসমিন রহমান ।
শেষে ২০১৭-১৮ অর্থ বছরে জেলায় ৫১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের ১০ লক্ষ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয় ।






সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা 