রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা
মাগুরায় লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা

মাগুরা প্রতিনিধি।
মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার লিগ্যাল এইড বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির এর সভাপতিত্বে পরিষদ চত্বরে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রোস্তম আলী, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, পাবলিক প্রসিকিউটর এ্যাড. কামাল হোসেন, ডা. সুব্রত বিশ্বাস, এ্যাড. সমর মজুমদার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, সাংবাদিক এম এ হাকিম, মশিউর রহমান, মনিরুল ইসলাম, কবিতা বেগম, হাফিজ মোল্যাসহ অন্যরা।
কর্মশালায় বক্তারা জানান- সরকারের উদ্যোগে অসহায় ও গরীব জনগনকে আইনি সেবা দেয়ার যে যুগান্তকারি কর্মসূচী বর্তমান সরকার চালু করেছে, তার সফলতা নির্ভর করে সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষ যত সচেতন হবে। তাদের আইনগত সহায়তা দেয়া তত বেশী সহজ হবে। অর্থের অভাবে যেন কোন মানুষ আইনি সেবা থেকে বঞ্চিত না হয় তার জন্যই এ কর্মসূচী নেয়া হয়েছে।






সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা 