সোমবার ● ১০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » বিবিধ » নড়াইল হানাদারমুক্ত দিবস
নড়াইল হানাদারমুক্ত দিবস

ফরহাদ খান, নড়াইল।
নড়াইল হানাদারমুক্ত দিবস আজ (১০ ডিসেম্বর)। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর নড়াইল থেকে পাকবাহিনীকে সম্পূর্নরূপে বিতাড়িত করা হয়। হানাদারমুক্ত হয় নড়াইল জেলা। এর আগে ২৪ নভেম্বর কালিয়া এবং ৮ ডিসেম্বর লোহাগড়া মুক্ত হয়। এরপর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে ৯ ডিসেম্বর নড়াইল শহরে অবস্থান করেন। ১০ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় অবস্থানরত পাকবাহিনীকে ঘিরে ফেলেন। শুরু হয় তুমুল সংঘর্ষ। এ সময় পাকবাহিনীর দুই সৈনিক নিহত হলে অধিনায়ক বেলুচ কালা খান ‘সারেন্ডার সারেন্ডার’ চিৎকার শুরু করেন। এরপর কালা খান ২২জন পাকসেনা ও ৪৫ জন স্থানীয় রাজাকার এবং বিপুল অস্ত্রসহ আত্মসমর্পণ করে। বেলা ১১টার দিকে নড়াইল হানাদারমুক্ত হয় বলে জানান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর। পরবর্তীতে ১৪ডিসেম্বর মুক্তি পাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। নড়াইলমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।






পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি 