শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাশরাফির জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » রাজনীতি » মাশরাফির জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী
৭০২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাশরাফির জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

---

ফরহাদ খান, নড়াইল ।

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজার জন্য ভিডিও কনফারেন্সে নৌকা প্রতীকে ভোট চাইলেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকা প্রতীকে ভোট চান তিনি। এ সময় নড়াইল-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির জন্যও ভোট দেয়ার আহবান জানান দলীয় সভাপতি শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, মাশরাফি একটা হিরার টুকরা। সেই হিরার টুকরাকেই আমি আপনাদের (নড়াইল জেলা) উপহার দিলাম। আপনারা নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করুন।

---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আমি নড়াইলের দু’টি আসনের এমপি ছিলাম। এ দু’টি আসন আমার। নড়াইলও আমার জেলা। তাই গোপালগঞ্জের যা যা উন্নয়ন হয়েছে সব আপনাদের (নড়াইলবাসী) দিয়ে দিলাম।  এ সময় নড়াইল জেলার উন্নয়নের চিত্র তুলে ধরে দলীয় সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ সময় সর্তক করে তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের লোকজন আওয়ামী লীগের ব্যাচ পরে, পোশাক পরে ভোটকেন্দ্রে গিয়ে যেন কোনো ধরণের দুর্ঘটনা ঘটাতে না পারে; সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।

এদিকে ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এ সময় মাশরাফি নড়াইলবাসীর উদ্দেশ্যে বলেন, ইনজুরির কারণে নির্বাচনী এলাকায় আসতে একটু দেরি হচ্ছে। আশা করি খুব শিঘ্রই এলাকায় এসে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবো।

অনুষ্ঠানে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ,  অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌর মেয়র  জাহাঙ্গীর বিশ^াস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সদর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, নারীনেত্রী আঞ্জুমান আরা, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান প্রমুখ। এর আগে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ স্থানীয় নেতারা। জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ