বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এস ডব্লিউ নিউজ: রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী-২০১৯ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার
বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি, খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু এবং খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। স্বাগত জানান খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।
অতিথিরা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তারা দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। শিশুদেরকে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল বহু প্রতিভার অধিকারী ছিলেন। তাদেরকে নিয়ে আমাদের চর্চা করতে হবে।
পরে অতিথিরা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।






বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 