শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় বিভাগীয় পর্যায়ে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতার উদ্বোধন
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় বিভাগীয় পর্যায়ে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতার উদ্বোধন
৫৬২ বার পঠিত
শুক্রবার ● ৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বিভাগীয় পর্যায়ে বিজয় ফুল তৈরি প্রতিযোগিতার উদ্বোধন

---

এস ডব্লিউ নিউজ:  বিভাগীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিজয় ফুল’ তৈরি, গল্প ও কবিতা, রচনা, কবিতা অবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, দলগত দেশাত্মবোধক এবং জাতীয় সংগীত প্রতিযোগিতার উদ্বোধন শুক্রবার সকালে খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা। মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের ঐতিহ্যগুলো তুলে ধরাই হলো বিজয় ফুলের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতেই গড়ে ওঠবে আগামী দিনের সোনার বাংলাদেশ। শিক্ষার্থীদের সকল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং খুলনা পাবলিক কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মলিন কুমার বাসু।

এই প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে পাঁচশত শিক্ষার্থী অংশ নেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

আর্কাইভ