শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; সুষ্টু তদন্তের দাবি
প্রথম পাতা » আঞ্চলিক » শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; সুষ্টু তদন্তের দাবি
৪ বার পঠিত
শনিবার ● ১১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; সুষ্টু তদন্তের দাবি

---মাগুরা প্রতিনিধি: শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কারের  প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শালিখা উপজেলা বিএনপি অফিসে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব  মুন্সি  নয়নুজ্জামান  নয়ন  সাংবাদিকদের জানান,শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার একটি অনলাইন দৈনিকের ভিডিও  শালিখা উপজেলায় কৃষি প্রনোদনা কার্ড নিয়ে  আমাকে ও উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়ে একটি বিভ্রান্তিকার মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। কন্ঠ নকল করে এ আই দিয়ে তৈরি করা এই বিভ্রান্তিকর তথ্য যা জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমার কন্ঠ ও কৃষি কর্মকর্তার কন্ঠ এই ভিডিও ক্লিপে কোন রকম মিল খুঁজে পাওয়া যাবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছি । কোন আত্মপক্ষ সমর্থন না করেই কেন্দ্রীয় কমিটি আমার উপর একটি অবিচার করেছে।  তাই সুষ্ঠু  তদন্ত করে ঘটনাটি যাচাই করা হোক  এটাই আমার দাবি।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত বলেন, শালিখা উপজেলা হতদরিদ্র কৃষকদের কৃষি প্রণোদনা কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আমার দৃষ্টিগোচর হয়েছে। এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে কন্ঠ নকল করে বানানো হয়েছে। এই ভিডিও ক্লিপে আমার কন্ঠের কোন মিল নাই। এরকম তথ্যের কোন সত্যতা নাই। আমাকে কেউ হুমকি প্রদান করেনি ফলে আমি থানায় কোনো অভিযোগও করিনি। বিষয়টির আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তাকে হুমকি প্রদানের অভিযোগে শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ জারি করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে এ ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)