শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির কুল্যায় বাড়ির লোককে অস্ত্রের মুখে জিম্মী করে দুর্ধর্ষ ডাকাতি
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির কুল্যায় বাড়ির লোককে অস্ত্রের মুখে জিম্মী করে দুর্ধর্ষ ডাকাতি
৫০১ বার পঠিত
রবিবার ● ৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির কুল্যায় বাড়ির লোককে অস্ত্রের মুখে জিম্মী করে দুর্ধর্ষ ডাকাতি

---আশাশুনি কুল্যা প্রতিনিধি: আশাশুনির কুল্যায় গভীর রাতে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মী করে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুল্যা গ্রামের সাধু পাড়ায়। বুধহাটা বাজারের মুদি ব্যবসায়ী শিবপদ সাধুর ছেলে নিলকান্ত সাধু জানান, তিনি প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরে যথারীতি খাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত্র ৩ টার দিকে ঘরের পেছনের জানালার গ্রীল ভেঙ্গে ২০/২২ বছর বয়সী ৫/৬ জন ছেলে বাড়ীর ভেতরে প্রবেশ করে। তারা একে একে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করে, আলমীরাতে রাখা নগদ ২০ হাজার টাকা, ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৩টি মোবাইল ফোন নেয়। ঘন্টা খানের ডাকাতির পর তারা বাড়ীর গেটের চাবী নিয়ে গেট খুলে চলে যায়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী ও আশাশুনি থানা  অফিসার ইনচার্জ গোলাম কবির শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসপি শেখ ইয়াছিন আলী অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। অতি দ্রুত অপরাধীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে এবং এ ধরণের অপরাধ যেন আর না ঘটে, সে ব্যাপারে রাতে পুলিশি টহল জোরদার করা হবে বলে আশ^াস প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছিল বলে নিলকান্ত সাধুর পরিবার সূত্রে জানাগেছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

আর্কাইভ