শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১০ জুলাই ২০২০
প্রথম পাতা » সাহিত্য » ভয় করে না
প্রথম পাতা » সাহিত্য » ভয় করে না
৬৭৭ বার পঠিত
শুক্রবার ● ১০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভয় করে না

---ভয় করে না বউ

প্রকাশ ঘোষ বিধান

লক ডাউনে বাসায় বসে

খাচ্ছো কতো ঝাল,

বউয়ের কথা শুনে তোমার

গাল হচ্ছে লাল।

সুযোগ খুজে বাজারে যাও

দোকানে মারো আড্ডা,

বাড়ি ঢুকে বউয়ের লাঠি

ছুটে পালাও বাড্ডা।

ঘুরেফিরে ফন্দি করে

ম্যানেজ করো ঢেউ,

এমন বীর কে আছে বলো

ভয় করে না বউ।

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে

কাটছে কতো দিন

সংসারে সুখে থাকতে দুজনে

মানিয়ে তবে নিন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)