সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনের খালে মৎস্য আহরনের অভিযোগে দুই জেলেকে আটক করেছে পুলিশ
সুন্দরবনের খালে মৎস্য আহরনের অভিযোগে দুই জেলেকে আটক করেছে পুলিশ

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
নিষিদ্ধ সময়ে সুন্দরনের খালে মৎস্য আহরনের অভিযোগে মোংলায় দুই জেলেকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে সুন্দরবনের জয়মনি খালে নিষিদ্ধ নেট জাল দিয়ে পোনা আহরনের সময় তাদের আটক করে মোংলা থানা পুলিশ। এসময় জব্দ করা হয় একটি নৌকা ও দুইশ মিটার নেটজাল। আটককৃতরা হলেন সিগনাল টাওয়ার এলাকার বাসিন্ধা মোঃ আলামিন(২৪) ও মোঃ ডালিম(৪৫)। পরে ভ্রাম্যমানের আদালত পরিচালনা করে দুই জেলেকে চার হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) নয়ন কুমার রাজবংশী। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ রক্ষায় চলতি মাসে অভিযান শুরু করে মোংলা থানা পুলিশ। গত ৩ জুলাই অভিযান কার্যক্রমের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।






পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার 