রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » ডুমুরিয়ার আন্দুলিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৬ দলীয় নাজির হোসেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ শুরু।
ডুমুরিয়ার আন্দুলিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৬ দলীয় নাজির হোসেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ শুরু।

ডুমুরিয়ার প্রতিনিধি: ডুমুরিয়ার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব; আন্দুলিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৬ দলীয় নাজির হোসেন খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ শুরু হয়েছে। আজ ৩১ অক্টোবর ছিল প্রতিযোগিতার উদ্বোধনী দিন। বিশাল পরিসরে আয়োজিত এ খেলায় শিরমনি তরুন সংঘ ও রূপসা নৈহাটি ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন; মকবুল হোসেন মন্টু। খেলাটি উদ্বোধন করেন; এ. এম. কামরুল ইসলাম, প্রতিষ্ঠাতা, সোনামুখ পরিবার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন; গাজী আবুল কালাম আজাদ, সভাপতি শাহপুর মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন; আজিজুল হক খান লিঠু, পরিচালক, মরিচীকা ডিশ ক্যাবল টিভি নেটওয়ার্ক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; এ. এম. জহুরুল ইসলাম, আব্দুল হক আকুঞ্জী, আ: রব আকুঞ্জী, আ: গফফার আকুঞ্জী। তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে এ খেলায় রূপসা নৈহাটি ফুটবল একাদশ ১-০ গোলে শিরোমণি তরুন সংঘকে পরাজিত করে। উক্ত খেলায় এলাকার দুজন কৃতি ফুটবলারকে সম্বর্ধনা প্রদান করা হয়। তারা হলেন; সাবেক আলোচিত খেলোয়াড় আবুল হাসান আকুঞ্জী ও গাজী নূর আলী। টুর্নামেন্টের বিজয়ী দলকে ৩০ হাজার ও বিজিত দলকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।






মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 