রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » উপকূল » আজ উম্মুক্ত করে দেয়া হয়েছে সুন্দরবন, পর্যটকদের ভিড় করমজলে
আজ উম্মুক্ত করে দেয়া হয়েছে সুন্দরবন, পর্যটকদের ভিড় করমজলে

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
দীর্ঘ ৭ মাসেরও অধিক সময় ধরে বন্ধ থাকার পর আজ রবিবার থেকে পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে সুন্দরবন। তাই সকাল থেকে দেশের বিভিন্নস্থান থেকে আসা পর্যটকদের ভিড় জমেছে মোংলার পিকনিক কণার্রে। সেখান থেকেই বিভিন্ন ধরণের নৌযানে করে তারা যাচ্ছেন সুন্দরবন ভ্রমণে। সুন্দরবনের করমজলে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। কারণ করমজলই বনের সবচেয়ে কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্পট। করমজলে যাওয়া দর্শনাথর্ীদের করোনা বিধি নিষেধ মানতে সকল ধরণের সহায়তায় ব্যস্ত হয়ে পড়েছে বনপ্রহরীরা। করমজল ছাড়াও পর্যটকরা যাচ্ছেন হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী, সুপতি ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে।
গত ১৯ মার্চ করোনা প্রাদুভার্বের কারণে বন্ধ করে দেয়া হয় সুন্দরবনে প্রবেশাধীকার। তবে স্বাস্থ্য বিধি মানাসহ নানা শর্তে আজ থেকে খুলে দেয়া হয়েছে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।
করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা মো: আজাদ কবির বলেন, শর্ত সাক্ষেপে সুন্দরবন খুলে দেয়ার পূর্ব ঘোষণার কারণেই পর্যটকরা ভ্রমণে আসতে শুরু করেছে। সরকার ঘোষিত করোনা বিধি নিষেধ ও শর্ত মেনেই পর্যটকদের বনে ভ্রমণের ব্যবস্থা নেয়া হচ্ছে বনবিভাগের পক্ষ থেকে।






দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর 