শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় যুবলীগনেতার বিরুদ্ধে আদালতে মামলা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় যুবলীগনেতার বিরুদ্ধে আদালতে মামলা
৪৮৪ বার পঠিত
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় যুবলীগনেতার বিরুদ্ধে আদালতে মামলা

---

পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছার কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় যুবলীগ নেতা আঃ রাজ্জাক রাজুর বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২টি পৃথক মামলা হয়েছে। মামলা ২টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা ও  পিবিআই-তে পাঠিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৯ ডিসেম্বর উপজেলার কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। উক্ত জনসভায় মন্ত্রীর আগমনের পূর্বে বক্তব্যকালে উপজেলা যুবলীগনেতা কাশিমনগর গ্রামের মৃত গাজী রফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক রাজু বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন। বক্তব্য কালে তিনি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট কিছু বিপদগামী সৈনিক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। এ বক্তব্যের প্রতিবাদে বক্তা আব্দুর রাজ্জাক রাজু’র শাস্তির দাবীতে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন হয়েছে। এ কারণে গত ১৭ ডিসেম্বর রাজু ও ২০/২৫জন লোক নিয়ে লিটন সরদার নামে এক যুবককে মারপিট করে। এসব বিষয় নিয়ে লিটন সরদার বাদী হয়ে রাজু’র বিরুদ্ধে দন্ডবিধির ৩২৩/ ১২৩ (ক)/ ৫০০/ ৫০৬(২) ধারায় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে। একই ঘটনায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ সালামুল্লাহ ১২৩ (ক)/ ৫০০ ধারায় একই আদালতে আরো ১টি মামলা করেছে। মামলার আইনজীবী এ্যাড. জি.এম. আমজাদ হোসেন ও শেখ তৈয়ব হোসেন নূর বলেন, মঙ্গলবার মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআই-তে পাঠিয়েছে। এ ব্যাপারে উপজেলা যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রাজু বলেন, অসাবধানতা বশতঃ এ বক্তব্যটি হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!

আর্কাইভ