বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
প্রথম পাতা » পরিবেশ » চাঁদপুরে পুকুর থেকে অজগর সাপ উদ্ধার
চাঁদপুরে পুকুর থেকে অজগর সাপ উদ্ধার
এস ডব্লিউ নিউজ: চাঁদপুরের কচুয়া উপজেলার অভয়পাড়া গ্রামের একটি পুকুরে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে প্রায় ৮ কেজি ওজনের ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।বুধবার (২রা জুন) দুপুরে দিকে ওই গ্রামের ইসমাইল প্রধানীয়া বাড়ির পুকুরে পাড়ে গাছে মানিক নামের এক যুবক অজগর সাপটি দেখতে পেয়ে ধরতে গেলে সাপটি পার্শ্ববর্তী পুকুরে নেমে যায়। এসময় স্থানীয়রা ওই পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে সাপটিকে জীবিত উদ্ধারের পর বস্তাবন্দি করে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, সাপটিকে আটকের পর অভয়পাড়া বাজারে নিয়ে আসে স্থানীয়রা । তবে সাপটি কোথায় থেকে কীভাবে এলো তা রহস্যজনক। অজগর সাপটি আটকের পর দেখতে বর্তমানে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে বলে তিনি জানান।
চাঁদপুর বন বিভাগের কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে সাপটি সন্ধ্যায় মধ্যেই উদ্ধার করা হয়েছে। বর্তমানে কচুয়া বন বিভাগের হেফাজতে সাপটি সুস্থ আছে এবং আমরা প্রয়োজনীয় খাবারও দিয়েছি। সাপটিকে কুমিল্লার রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হবে
।






পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় মৌমাছি দিবস পালিত
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন 