রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
খুলনার পাইকগাছায় পাখি সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থাপন করা বিলবোর্ডের ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল বল খেলার মাঠ ও মেইন সড়কের পাশে স্থাপিত বিলবোর্ডে।
পরিবেশ ও পাখি সংরক্ষণে কাজ করা স্থানীয় সংগঠন বনবিবি এর উদ্যোগে এই বিলবোর্ডটি স্থাপন করা হয়েছিল। ৪ শনিবার এপ্রিল বিলবোর্ডে নতুন ব্যানার লাগানো হয়। ১৯ এপ্রিল রবিবার সকালে দেখা যায় বোর্ডে ব্যানার নেই, দুর্বৃত্তরা রাতের আঁধারে ব্যানারটি ছিঁড়ে ফেলে।
বিলবোর্ডটিতে পাখি শিকার না করা, পাখির বাসা রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের ভূমিকা সম্পর্কে সচেতনতামূলক বার্তা ছিল।
স্থানীয় পাখিপ্রেমী ও সচেতন নাগরিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে এর সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন। পাখি সুরক্ষার মতো একটি জনসচেতনতামূলক কাজে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ স্থানীয় পরিবেশবাদীদের হতাশ করেছে।
এবিষয় পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, ধারণা করা হচ্ছে যে, পাখি শিকারী বা পরিবেশবিরোধী কোনো চক্র নিজেদের হীন স্বার্থে বাধা সৃষ্টি হওয়ায় এই ধরনের অপরাধ ঘটিয়েছে। এ ধরণের কর্মকাণ্ড শুধুমাত্র একটি ব্যানার ছেঁড়া নয়, বরং প্রকৃতির প্রতি এক ধরণের অবমাননা।
স্থানীয় পরিবেশকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।






পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা 