শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ৯ মে ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
২৩৬ বার পঠিত
শনিবার ● ৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত

---পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। ৯ মে শনিবার সকাল ১১ টায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অবসর প্রাপ্ত) লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম এ জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু। বক্তৃতা করেন, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, লিনজা আক্তার মিথিলা, মরিয়াম সুলতানা, মোহনা আক্তার রিনি, জান্নাতুল, জয়নাব,সাদিয়া, পরিবেশ কর্মী গনেশ দাস, শাহিনুর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া বিশ্বে ব্যাপকভাবে বৃক্ষ নিধন ও শিল্প-কলকারখানা বৃদ্ধি পাওয়ায় পাখিদের খাবার সংকট বাড়ছে। একারণে পরিযায়ী পাখিরা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়েছে। পৃথিবীর ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। অনুষ্ঠান শেষে পাখির বাসার জন্য এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র- কাঠ ও টিনের তৈরি বাসা গাছে বেধে দেওয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)