শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
৪৮২ বার পঠিত
সোমবার ● ২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

পাইকগাছা ---প্রতিনিধিঃ  পাইকগাছায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী বাবলু রহমান (৪০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টায় পৌর সদরে।

জানা যায়, পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের ৬ নং ওয়ার্ডের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বাবলু রহমান। দীর্ঘদিন ধরে স্বামী -স্ত্রী হিসেবে তারা সেখানে বসবাস করে আসছে। ভাত রান্না করতে দেরি হওয়ায় বাবলু কাঠ দিয়ে স্ত্রী শিউলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার মৃত্য হয় বলে স্থানীয়রা ধারনা করছে। ঘটনাটি ধামাচাপা দিতে রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

পাইকগাছা থানার ওসি মোঃ এজাজ শফী জানান, ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরীকালে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। পুলিশের জিজ্ঞাসাবাদে বাবলু মারপিটের কথা স্বীকার করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)