শনিবার ● ৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পর্নোগ্রাফি মামলায় বাপ্পী গ্রেফতার
পাইকগাছায় পর্নোগ্রাফি মামলায় বাপ্পী গ্রেফতার
পাইকগাছা
প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলায় তালাকপ্রাপ্ত স্বামী কর্তৃক সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে অশ্লীল ছবি পোস্ট করে তা ভাইরাল করার অপরাধে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু সাঈদ ওরফে বাপ্পীকে (২৩) গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ অক্টোবর উপজেলার গদাইপুর ইউনিয়নের সোহরাব শেখ এর কন্যার সাথে নোয়াকাটি গ্রামের মুজিবর শেখ এর ছেলে আবু সাঈদ বাপ্পীর পারিবারিক ভাবে বিয়ে হয়।
মাদকাসক্তি, চারিত্রিক ত্রুটিসহ একাধিক কারণে আবু সাঈদ বাপ্পীকে বিয়ের প্রায় ৯ মাস পর ২০২১ সালের ৩ জুলাই তার স্ত্রী তালাক দেন। তালাকনামা হাতে পাওয়ার পর আবু সাঈদ বাপ্পী সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে অশ্লীল ভাবে তার ছবি এডিট করে ভাইরাল করে। বিষয়টি জানার পর শুক্রবার রাতে সোহরাব শেখ পাইকগাছা থানায় পর্নোগ্রাফি আইনে বাপ্পীকে আসামি করে মামলা দায়ের করেন।
থানার ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, অভিযোগটি পাওয়ার পর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আসামি বাপ্পীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব কিছু স্বীকার করেছে। থানার মামলা নম্বর ১৩।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে ২ হাজার টাকা জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 