শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩
৫২৮ বার পঠিত
শনিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩

---পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দুটি ইউনিয়নে ৩ জন আহত হয়েছে। আহতরা পাইকগাছা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অভিযোগ হয়েছে। অভিযোগে জানাযায়,  উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে  ঘুড়ি প্রতিকের প্রার্থী রবিন্দ্র নাথ অধিকারীর কাছে ফুটবল প্রতিকের প্রার্থী আজিজ বিশ্বাস পরাজিত হয়। পরবর্তীতে আজিজ বিশ্বাসের ছেলে জলিল বিশ্বাসের নেতৃত্বে রবিদ্র নাথ অধিকারীর কর্মি-সমার্থক একই এলাকার জব্বার বিশ্বাসের ছেলে অজিয়ার বিশ্বসকে কপিলমুনি বাজারস্থ সুজিতের বেকারীর সামনে মারপিট করে আহত করে। পরে একই এলাকার নেছার শেখের পুত্রসুমন শেখেকে বাড়িতে না পেয়ে তার ঘরের টিন ভাংচুর করে।  

অপরদিকে গত শুক্রবার সকালে রাড়ুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান ও নবনির্বাচিত ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ (বাপ্পি) নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রতিপক্ষ প্রার্থীর সমার্থক পূর্ব কাঁটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী অসিত কুমার ঢালী ও তার বৃদ্ধা মাকে মারপিট করে আহত করে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য আহতদের সাতক্ষীরা মেডিকেল পাঠানো হয়েছে বলে জানাগেছে।

কপিলমুনি ইউপির পরাজিত প্রার্থী আজিজ বিশ্বাস জানান, আমার লোকজন তাদেরকে মারপিট করেনি। কে বা কাহারা মারপিট করেছে আমার জানা নেই।

রাড়ুলী ইউপির নবনির্বাচিত ইউপি সদস্য পীযূষ কান্তি দাশ (বাপ্পি) বলেন, নৈশপ্রহরী অসিত কুমার ঢালী আমার দল করেনি। কার দল করেছে সেটা আমার জানা নেই। তবে আমার লোকজন অসিত ও তার মাকে মারপিট করেনি।

ওসি তদন্ত জিয়াউর রহমান জিয়া বলেন, কপিলমুনি ইউনিয়ন ও রাড়ুলী ইউপির সদস্য প্রার্থীর কর্মী-সমার্থকদের মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। স্ব স্ব ইউনিয়নের ক্যাম্প পুলিলকে নিরসনের জন্য দায়িত্ব দিয়েছি। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)