শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » প্রযুক্তি » ঢাকার বাইরে প্রথমবারের মতো যশোরে ই-পাসপোর্ট প্রিন্টিং চালু
প্রথম পাতা » প্রযুক্তি » ঢাকার বাইরে প্রথমবারের মতো যশোরে ই-পাসপোর্ট প্রিন্টিং চালু
৫৭০ বার পঠিত
রবিবার ● ৩ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার বাইরে প্রথমবারের মতো যশোরে ই-পাসপোর্ট প্রিন্টিং চালু

এস ডব্লিউ নিউজ:--- ঢাকার বাইরে যশোরেই প্রথম পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং চালু হয়েছে। রোববার ৩ অক্টোবর দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরী। এর মাধ্যমে খুলনা বিভাগের ১০ জেলার ই-পাসপোর্ট স্বল্পতম সময়ে গ্রাহকদের হাতে তুলে দিতে পারবে পাসপোর্ট অধিদফতর।

যশোর পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, ২০২০ সালের জুন মাস নাগাদ দেশে মেশিন রিডেবল পাসপোর্টের কার্যক্রম শেষ হয়ে যায়। এরপর দেশ ই-পাসপোর্টের যুগে প্রবেশ করে। বিশ্বের ১২০টি দেশে বর্তমানে ই-পাসপোর্টের কার্যক্রম চলমান রয়েছে। ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২০ সালের ২৮ জুন যশোর অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর ঢাকা থেকে পাসপোর্ট ছেপে যশোরে পাঠানো হতো। এরপর যশোর অফিস সেগুলো বিলি করতো। এখন যশোরেই পাসপোর্ট ছাপা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরী বলেন, ঢাকার বাইরে যশোরেই প্রথম পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং চালু হয়েছে। এর মাধ্যমে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার ই-পাসপোর্ট স্বল্পতম সময়ে গ্রাহকদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি এটি ঢাকার পার্সোনালাইজেশন সেন্টারের ব্যাকআপ হিসেবে কাজ করবে। চূড়ান্তভাবে এর মাধ্যমে পাসপোর্ট অধিদফতর দৈনিক ২৫ হাজার ই-পাসপোর্ট প্রিন্টিংয়ের লক্ষ্যমাত্রা অর্জন করলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্প উপ-পরিচালক লে. কর্নেল সৈয়দ নাজমুর রহমান টেকনিক্যাল প্রজেক্ট ডিরেক্টর পিয়ার অ্যালেকজেন্ডার কুমারেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ নূরুল হুদা।

উদ্বোধনী অনুষ্ঠানে মৌসুমী ইসলাম, মেহেরিস ইসলাম, স্বপ্না ও আজিজুর রহমানের ই-পাসপোর্ট বিতরণ করা হয়।





প্রযুক্তি এর আরও খবর

পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে
দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব
খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী
মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ
পাইকগাছায় তারুণ্যের উৎসবে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় তারুণ্যের উৎসবে উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
পাইকগাছায় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় বিজ্ঞান মেলার উদ্বোধন
মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)